খেলতে গিয়ে গরম কড়াইয়ের ফুটন্ত জলে পড়ে মৃত্যু হল শিশুর
দি নিউজ লায়নঃ খেলতে গিয়ে গরম কড়াইয়ের ফুটন্ত জলে পড়ে মৃত্যু হল এক শিশুর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মহেশপুর এলাকায় । রাতেই গুরুতর জখম ওই শিশুকে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। শুক্রবার সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই শিশুর। মৃত শিশুর বয়স ছয় বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম আব্দুর রাজ্জাক বয়স, ৬ বছর। বাড়ি কালিয়াচকের মহেশপুরে। পরিবারে রয়েছে বাবা হুমায়ুন শেখ, মা কাতিজা বিবি। বৃহস্পতিবার রাতে মা খাদিজা বিবি রান্না করছিলেন। এরপর মা জল আনার জন্য রান্নাঘর থেকে বাহিরে যাই কিছুক্ষণের জন্য। খেলতে খেলতে আব্দুর রাজ্জাক সে রান্নার কাছে পৌঁছায়।
এরপর উনুনে থাকা গরম জলের বড় একটি কড়াইয়ে পড়ে যায়। এরপর ওই শিশুর আর্তচিৎকার শুনে ছুটে আসে পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় কালিয়াচক গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে ওই শিশুর মৃত্যু হয়। ওই শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।

Post a Comment